শিলাজিত (shilajit)
৳570.00 – ৳1,600.00Price range: ৳570.00 through ৳1,600.00
- হার্বাল ডায়েটারি সাপ্লিমেন্ট। ঔষধ নয়।
- সলিড ও লিকুইড—দুই ভ্যারিয়েন্ট উপলব্ধ।
- গিলগিট–বালতিস্তান অঞ্চলের প্রাকৃতিক উৎস থেকে সংগৃহীত।
- রিফাইন ও প্রসেস করা।
- কোনো কৃত্রিম রং বা ফ্লেভার যোগ করা হয়নি।
🟤 শিলাজিত (হার্বাল সাপ্লিমেন্ট)
শিলাজিত একটি প্রাকৃতিক খনিজসমৃদ্ধ পদার্থ, যা সাধারণত উচ্চ পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিকভাবে তৈরি হয়। এটি বহু বছর ধরে বিভিন্ন সংস্কৃতিতে হার্বাল সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আমাদের কাছে সলিড (শক্ত) ও লিকুইড (তরল)—দুই ধরনের শিলাজিত পাওয়া যায়।
- আমাদের জানামতে এতে কোনো কৃত্রিম রং, ফ্লেভার বা ঔষধ যোগ করা হয়নি।
- আমাদের জানামতে এতে কোনো হারাম উপাদানও নেই।
🔹 প্রচলিত ব্যবহারবিধি (তথ্যমাত্র)
প্রচলিতভাবে শিলাজিত খুব অল্প পরিমাণে গরম পানি, দুধ বা মধুর সাথে গ্রহণ করা হয়ে থাকে। ব্যক্তিভেদে গ্রহণক্ষমতা ভিন্ন হয়ে থাকে।
- সাধারণভাবে উল্লেখ করা হয়: দৈনিক আনুমানিক ৩০০–৫০০ মিলিগ্রাম
- আয়ুর্বেদিক চিকিৎসকদের মতে :
- সলিড: ০.৫ গ্রাম থেকে সর্বোচ্চ ১ গ্রাম
- লিকুইড: ১–৩ ফোঁটা
- গরম পানি বা দুধের সাথে মিশিয়ে সেবন করা হয়ে থাকে।
⚠️ সতর্কতা ও পরামর্শ
- একটানা ১ মাসের বেশি ব্যবহার না করাই ভালো
- অতিরিক্ত সেবনে পেটে অস্বস্তি, মাথাব্যথা বা অ্যালার্জি হতে পারে
- গর্ভবতী নারী, শিশু, দুগ্ধদানকারী মা কিংবা যাদের জটিল বা দীর্ঘমেয়াদি রোগ আছে—তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
- লক্ষণীয়ঃ আমরা শুধুমাত্র বিক্রেতা। শিলাজিত বা যেকোনো হার্বাল সাপ্লিমেন্ট ব্যবহারের আগে আপনার চিকিৎসক বা কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে কথা বলাই সবচেয়ে নিরাপদ।
- সংরক্ষণের জন্য : * ঠাণ্ডা ও শুষ্ক স্থানে রাখুন * সরাসরি রোদ ও অতিরিক্ত তাপ এড়িয়ে চলুন * শিশুদের নাগালের বাইরে রাখুন।
🔹উৎস, সংগ্রহ থেকে প্রসেসিং ও রিফাইনিং সংক্রান্ত তথ্য
- এই শিলাজিতটি পাকিস্তানের গিলগিট–বালতিস্তান অঞ্চল থেকে সংগৃহীত। Durvesh int. এর শিলাজিত। আমরা সরাসরি আমদানিকারক থেকে নিই।
- আমদানিকৃত ১ কেজির বড় প্যাক থেকে ৫০ গ্রাম ও ১০০ গ্রাম জারে রিপ্যাক করা হয়। এক্ষেত্রে আর ব্র্যান্ডিং বা লেবেল থাকে না।
- সলিড শিলাজিত → সাধারণত একবার রিফাইন করা হয় এবং
- লিকুইড শিলাজিত → দুইবার রিফাইন ও প্রসেস করা।
এই প্রক্রিয়ার মাধ্যমে প্রায় সব দৃশ্যমান ময়লা ও অপ্রয়োজনীয় উপাদান অপসারণ করা হয়। তবে যেহেতু এটি একটি প্রাকৃতিক পদার্থ, তাই পানিতে গুলিয়ে খাওয়ার সময় নিচে সামান্য গাদ বা ময়লা জমতে পারে—সেগুলো ফেলে দেওয়া উচিত।
🔹 মান ও বিশুদ্ধতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য (Important Disclaimer)
বিদেশি জার্নাল, ব্লগ ও রিসার্চ-পেপার এবং সাপ্লায়ার থেকে প্রাপ্ত তথ্য এবং আমাদের বোঝাপড়া অনুযায়ী—এটি ভালো মানের রিফাইন্ড শিলাজিত। তবে শিলাজিত প্রাকৃতিকভাবে তৈরি হওয়ায় এর উপাদান, রং, ঘনত্ব ও গন্ধ অঞ্চল, পরিবেশ ও প্রসেসিংয়ের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। একদম র’ (Raw) শিলাজিতে শুরুতে প্রচুর ময়লা থাকে, তাই হার্ভেস্টের পর সাধারণত রিফাইন করেই প্যাকেট ও বাজারজাত করা হয়।
⚠️ এই পণ্যটি:
- এটি একটি হার্বাল/ডায়েটারি সাপ্লিমেন্ট, কোনো ঔষধ নয়।
- এটাকে ফার্মাসিউটিক্যাল-গ্রেড বা ১০০% ল্যাব-সার্টিফায়েড পিউর হিসেবে দাবি করা হচ্ছে না।
- এখানে কোনো প্রকার মেডিকেল গ্যারান্টি প্রদান করা হয় না। কোনো ল্যাব টেস্ট রিপোর্ট বা ফলাফলের গ্যারান্টি দেওয়া সম্ভব নয়।
- আমরা কোয়ালিটি নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করেছি, এর চেয়ে বেশি বলা আমাদের পক্ষে সম্ভব নয়।
ধন্যবাদ।
এবিষয়ে পড়তে পারেন :
- Shilajit: Meaning, Health Benefits, Side Effects https://www.bajajfinservhealth.in/en/articles/shilajit
- Shilajit and Testosterone Improvement: https://doi.org/10.1111/and.12482
- Shilajit: A Natural Phytocomplex with Potential Procognitive Activity: https://doi.org/10.1155/2012/674142
- Shilajit and Male Fertility: https://doi.org/10.1111/j.1439-0272.2009.00956.x
- Shilajit and Iron Deficiency Anemia: https://doi.org/10.1016/j.jep.2010.05.062
| Weight | N/A |
|---|---|
| ধরণ | সলিড (আস্ত), লিকুইড (তরল) |
| পরিমাণ | ১০০গ্রাম, ৫০ গ্রাম |





