আমাদের কথা, কুরিয়ার সার্ভিস তথ্য

আপনার ওখানে ব্রাঞ্চ আছে নাকি এজেন্সি?

আপনি যদি কুরিয়ারে পার্সেল নিতে চান, দয়া করে নিশ্চিতভাবে কুরিয়ারের ব্রাঞ্চের নাম জানাবেন। এজেন্সিতে বড় পার্সেল যায় না।

অনেককে যখন জিজ্ঞেস করা হয় কোন কুরিয়ারে নিবেন, তখন সুন্দরবনে দিতে বলে। কিন্তু সব এলাকায় সুন্দরবনের সাইনবোর্ড থাকলেও সেটা ব্রাঞ্চ হয় না। সাধারণ ফটোস্ট্যাট কিংবা মুদির দোকানেও অনেক সময় সুন্দরবনের এজেন্সি নিয়ে ছোট পার্সেল/ডকুমেন্ট/বই লেনদেন করে। এসব জায়গায় বড় কার্টুন যায় না, সুন্দরবনের গাড়ি গিয়ে সেখানে লোড-আনলোড করে না। এরা মূলত পার্সেল নেওয়ার পরে বড় ব্রাঞ্চে দিয়ে আসে। এই সমস্যাটা সুন্দরবনের ক্ষেত্রেই সবচেয়ে বেশি হয়।

অন্য কুরিয়ারে যেটা হয়, কিছু এলাকায় বুকিং বুথ থাকে—সেখানে কোনো পার্সেল যায় না, শুধুমাত্র পাঠানো হয়।

এই কারণে দয়া করে আপনি নিশ্চিত হোন, আপনি যেখানে নিতে চাচ্ছেন সেটা কুরিয়ারের বড় শাখা বা মূল ব্রাঞ্চ। সাধারণত সুন্দরবনের ব্রাঞ্চে বামের ছবিগুলোর মতো বড় সাইনবোর্ড থাকে, সাইজ বড় হয় এবং ট্রান্সপোর্টের কথাও উল্লেখ থাকে। ব্রাঞ্চের সাইজ বড় হয়, সেখানে বুকিং দেওয়ার লোকের পাশাপাশি ব্রাঞ্চ ম্যানেজারও থাকে।

আপনি চাইলে সুন্দরবনের সাইটে বা গুগলে আপনাদের এলাকার নাম সার্চ করেও মিলিয়ে দেখতে পারেন—সেখানে ব্রাঞ্চ নাকি এজেন্সির কথা বলা আছে কি না।

অনেক সময় দেখা যায়, কুরিয়ারে গিয়ে এক ঘণ্টা সিরিয়ালে দাঁড়িয়ে থেকে যখন বুকিং দিতে কাউন্টারে পৌঁছাই, শেষ সময়ে কাউন্টার থেকে বলে, “ওখানে যাবে না, ব্রাঞ্চ নাই।” তখন ওই অবস্থায় আবার ফোন করে কারেকশন করাটাও মুশকিল হয়ে যায়। অনেক সময় ১০ মিনিট দাঁড়িয়ে থেকে ফোন দিলেও কেউ রিসিভ করে না।

অনেক সময় ওরা কিছু না বলে বুকিং নিয়ে নেয়, কিন্তু আপনার এলাকায় ব্রাঞ্চ না থাকার ফলে জেলা সদরের মূল ব্রাঞ্চে চলে যায়। তখন আবার রিসিভ করার জন্য দৌড়াদৌড়ি করতে হয়, অথবা এজেন্সির লোককে টাকা দিয়ে পামপট্টি দিতে হয়—যে, ভাই দয়া করে এনে দেন।

এই কারণে আপনি যখন অর্ডার দিবেন, তখনই দয়া করে নিশ্চিত হয়ে নেবেন আপনার ওখানে ব্রাঞ্চ আছে কি না। যদি নিশ্চিত না জানেন, তাহলে আমাদেরকে বলবেন। কুরিয়ারের ওয়েবসাইটে কিংবা আমাদের সাইটে সার্চ করে দেখবেন, এরপর সম্পূর্ণ নিশ্চিত হয়ে তারপর অর্ডার করবেন।
অনেকে আবার ব্রাঞ্চের নাম দেওয়ার বদলে বিস্তারিত অ্যাড্রেস লিখে দেয়, তখন ভুল করে সেখানে হোম ডেলিভারি ভেবে বুকিং দেওয়া হয় এবং আমাদের লস হয়। অনেকে আন্দাজে বলে দেয় অমুক কুরিয়ার আছে, অথচ সেটা থাকে না।

——
এখন এসব শুনে যদি আপনার কাছে ঝামেলা মনে হয়, তাহলে আপনি একটু বেশি চার্জ দিয়ে স্টেডফাস্টে পার্সেল নিতে পারেন। আমরা স্টেডফাস্টে হোম ডেলিভারি বা পয়েন্ট ডেলিভারি—দুইটাই দেই।
এছাড়া কমেন্টে শেয়ার করতে পারেন—আপনার ওখানে ব্রাঞ্চ নাকি এজেন্সি আছে? এসব এজেন্সিতে নিয়ে কখনো ঝামেলায় পড়েছেন কি না।

শুকরিয়া।

image

Leave a Reply