

মুখতাসার রুকইয়াহ (বই)
৳70.00 Original price was: ৳70.00.৳50.00Current price is: ৳50.00.
ছোট্ট এক মলাটে সংক্ষেপে রুকইয়াহ শরিয়াহ বিষয়ে প্রায় সব আলোচনা পড়তে আব্দুল্লাহ আল মাহমুদ রচিত, মুখতাসার রুকইয়াহ (সারসংক্ষেপ রুকইয়াহ শারইয়াহ) বইটি অর্ডার করুন এখানে।
বইটি কাদের জন্য?
– যারা জিন, জাদু, নজর ও ঝাড়ফুঁকের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে জানতে চান।
– যারা অল্প কথায় রুকইয়ার পুরো বিষয়টা নিয়ে ধারণা পেতে চান।
– যারা রুকইয়াহ বিষয়ক বড় কোনো বই অথবা দীর্ঘ প্রবন্ধ পড়ার ধৈর্য রাখেন না।
– যারা প্রতিদিন আমলের জন্য রুকইয়ার আয়াত এবং মাসনুন দোয়ার ছোট্ট একটি সংকলন হাতের কাছে রাখতে চান।
– এছাড়া আপনার পরিচিত যাদের রুকইয়াহ বিষয়ে ধারণা নেই, বিপদে পড়লেই জাদুকর-তান্ত্রিকের কাছে ছুটে যায়, নিজের অজান্তেই ঈমানের ক্ষতি করে, তাদেরকে দাওয়াত দেয়ার জন্য এটি চমৎকার একটি বই হতে পারে।
মুখতাসার রুকইয়াহ (সারসংক্ষেপ রুকইয়াহ শারইয়াহ)
বইয়ে কি কি থাকছে?
..
রুকইয়াহ বিষয়ের একটা চমৎকার দিক হল, চাইলে এটা নিয়ে আপনি অনেক ভেঙেচুরে দীর্ঘ আলোচনা করতে পারেন, আবার চাইলে মোটামুটি সংক্ষেপে সবকিছু বলে ফেলতে পারেন।
মুখতাসার রুকইয়াহ বইয়ের শুরুতেই থাকছে রুকইয়াহ পরিচিতি। মানে রুকইয়াহ জিনিসটা কী? এরপর নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কিছু উদাহরণ। শরিয়তের বিধিবিধান। রুকইয়ার পাশাপাশি অন্যান্য সাপ্লিমেন্ট ব্যবহারের নিয়ম। এরপর রুকইয়াহ আর কবিরাজির মাঝে পার্থক্য। সবকিছু নিয়েই সংক্ষেপে আলোচনা।
এরপর জিন, জাদু, বদনজর, ওয়াসওয়াসা রোগ ইত্যাদি সম্পর্কে ধারণা, এসব সমস্যায় আক্রান্ত হলে যে লক্ষণ বা উপসর্গ প্রকাশ পায় সংক্ষেপে তার বর্ণনা, এরপর সমস্যা থেকে নিরাপদ থাকতে করণীয়, আর ইতিমধ্যে আক্রান্ত হলে তার জন্য রুকইয়াহ করার নিয়ম। এরপর শারীরিক মানসিক সমস্যার জন্য রুকইয়ার পদ্ধতি নিয়েও আলোচনা থাকছে। আএ সবশেষে কিছু মাসনুন আমল এবং রুকইয়ার আয়াত ও দোয়া দিয়ে বই খতম হয়েছে।
মোটকথা, নিজের জন্য বা আশেপাশের মানুষদের জন্য রুকইয়াহ করতে প্রাথমিকভাবে যা যা দরকার, সংক্ষেপে এর মাঝে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
..
অনেকের প্রশ্ন ছিল, আগের বইটা তো পড়েছি, এতে নতুন কিছু থাকবে কি?
আসলে রুকইয়াহ বইয়ে যে আলোচনাগুলো করা হয়েছে, এখানেও সেই বিষয়গুলো নিয়েই বলা হয়েছে, তবে সংক্ষেপে। (আলেমদের ভাষায় বললে) আশা করা যায় এটা একটা জামে’মানে’ রিসালা হয়েছে। তবে অল্প কিছু নতুন পয়েন্টও আছে, যেগুলো রুকইয়াহ বইয়ে ছড়ানো ছিটানো ছিল, বা হালকাভাবে বলা ছিল, এখানে একত্রে এনে খাসভাবে বলা হয়েছে। অনেকে আমার আগের আইডিতে মুখতাসার রুকইয়াহ নোট পড়েছেন, সেটার তুলনায় অবশ্য এই কাগুজে বইয়ে আলোচিত তথ্য প্রায় দিগুণ, অথবা দিগুণেরও বেশি।
অনেকেই আগের বইটা কিনেছেন, এরপর বাড়িতে রেখে দিয়েছেন। পড়া সম্ভব হয়নি। রোগীদের মাঝে এমন কম, তারা প্রয়োজনের খাতিরেই পড়ে ফেলে, কিন্তু সুস্থ মানুষ কিংবা যারা জানেই না যে সে অসুস্থ, এমন মানুষদের অনেকেই বইয়ের আকৃতি কিংবা আলোচনার ঘনত্বের জন্য পড়ে শেষ করতে পারেনাই। এক্ষেত্রে মুখতাসার রুকইয়াহ বইটা সহজ হবে ইনশাআল্লাহ। এটা পুরোটা পড়ে ফেললে সার্বিকভাবে রুকইয়াহ বিষয়টা নিয়ে একটা ধারণা পেয়ে যাবেন, এরপর চাইলে ওয়েবসাইট – বড় কোনো বই বা অন্য কোথাও থেকে আরও বিস্তারিত জানতে পারবেন।
..
অনেক এলাকায় কুফরি কালামের অত্যাচার বেশি, তারা চাইলে বেশি পরিমাণ নিয়ে ভুক্তভুগিদের মাঝে বিলি করতে পারেন। প্রকাশনী থেকে ১০কপি বা এর বেশি নিলেই আরও সাশ্রয়ী মূল্যে (পাইকারি) পাওয়া যাবে।
| Weight | 0.2 kg |
|---|
